বুধবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং, রাত ১২:২০
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

পুরুষের শুক্রাণুতেও করোনা ভাইরাস!

অনলাইন ডেস্ক  পুরুষের শুক্রাণুতেও করোনা ভাইরাস পাওয়া গেছে বলে দাবি করেছেন চীনের বিজ্ঞানীরা। তবে যৌন সম্পর্কে এই ভাইরাসের সংক্রমণ হবে কি না সেটি নিয়ে আরো গবেষণা প্রয়োজন বলে দাবি করছেন বিজ্ঞানীরা।

বৃহস্পতিবার চীনের বিজ্ঞানীদের একটি গবেষণা জামা নেটওয়ার্কের মেডিক্যাল জার্নালে প্রকাশিত হয়। পুরুষের শুক্রাণুতে করোনা ভাইরাসের উপস্থিতি জানার জন্য চীনের হেনান প্রদেশের শাংকিউ হাসপাতালে চালানো হয়েছে গবেষণাটি। ওই গবেষণায় বলা হয়, করোনা আক্রান্ত রোগীর থুতু, প্রস্রাব এবং মলেও করোনা ভাইরাস পাওয়া গেছে।

জানা গেছে, ১৫ থেকে ৫০ বছর বয়সী ৩৮ জন করোনা রোগীর থেকে নমুনা সংগ্রহ করে গবেষণাটি চালানো হয়। এদের মধ্যে ছয় জন রোগীর শুক্রাণুতে করোনা ভাইরাস পাওয়া গেছে। রোগীদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর ছিল এবং বাকি দুই জন কিছুটা সুস্থ ছিল।

গবেষকরা বলছেন, তাদের এই গবেষণা সীমিত সংখ্যক নমুনার মাধ্যমে করা হয়েছে। আর এ কারণে যৌন সম্পর্ককালে করোনা ভাইরাস ছড়ায় কি না তা নিয়ে আরো পরীক্ষার প্রয়োজন রয়েছে।