মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৩:৩০
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

দেশের সকল কারাগারে ‘ভাইরাস জিরো’ স্প্রে করার সিদ্ধান্ত

ডেক্সরিপোর্ট  দেশে চলমান করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে কারা কর্তৃপক্ষ সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছে। দেশের সকল কারাবন্দিদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবার কোরিয়া থেকে আমদানি করা নতুন মেডিসিন ‘ভাইরাস জিরো’ স্প্রে করা হবে কারাগারে। এ লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার দেশের সকল কারাগারে আইসিআরসির গাড়িতে করে ভাইরাস জিরো স্প্রে পাঠানো হয়েছে। সেসব সুষ্ঠুভাবে ব্যবহারের জন্য কারা অধিদপ্তরের সব ডিআইজি ও কারা-কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ শুক্রবার কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন এসব এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইতিমধ্যে কারাগারে ৮টা আইসোলেশন সেন্টার করা হয়েছে। তবে বন্দিদের মধ্যে এখনও কোনো করোনা পজিটিভ পাওয়া যায়নি। শুধুমাত্র ঢাকা মেডিক্যালে যেসব কারারক্ষী দায়িত্ব পালন করেন তাদের ২০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

কারাগার ও কারাবন্দিদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি উল্লেখ করে কর্নেল আবরার হোসেন বলেন, এ বিষয়ে আমরা ভাইরাস জিরো নামে নতুন একটা দামি মেডিসিন কোরিয়া থেকে আমদানি করেছি। সেটা দেশের সব কারাগারে ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কারাবন্দিদের সুরক্ষায় নানামুখি উদ্যোগও বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। কারাগারে এরই মধ্যে নতুন যে বন্দি আসছে তাদেরকে ১৪ দিনের কোয়ারেন্টিনে রেখে সুস্থতা নিশ্চিত করে তারপর অন্য বন্দিদের সঙ্গে রাখা হচ্ছে। এ ছাড়া করোনার কোনো আলামত বা উপসর্গ দেখা গেলে সঙ্গে সঙ্গে তার জন্য এবং তার আশপাশে যারা আছে সবাইকে আলাদা করে দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার চেয়েও বাড়তি প্রস্তুতি গ্রহণ করেছি।