অনলাইন ডেস্ক সৌদি আরবে হু হু করে বাড়েই চলেছে করোনার প্রকোপ। সর্বশেষ শুক্রবার (০৮ মে) দেশটিতে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৭০১ জন। দেশটিতে মোট আক্রান্তের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা উল্লেখযোগ্য
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবারের এই সংখ্যাসহ সব মিলিয়ে দেশটিতে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৪৩২ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৯,১২০ জন। করোনায় সৌদিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২২৯ জনের। এর মধ্যে ৬৬ জন বাংলাদেশি।