মঙ্গলবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং, রাত ২:৪৪
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

গুলিস্তান ও ফুলবাড়িয়ার সব পাইকারি মার্কেট বন্ধ থাকবে

ডেক্সরিপোর্ট  প্রানঘাতি মহামারী করোনা সংক্রমণ বৃদ্ধির উদ্ভূত পরিস্থিতিতে গুলিস্তান ও ফুলবাড়িয়ার সব পাইকারি মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। যদিও করোনা আতঙ্কে গত ২৩ মার্চ থেকে বন্ধ রয়েছে এসব মার্কেট।

মার্কেটগুলো হল- বঙ্গবাজার কমপ্লেক্স, এনেক্সকো টাওয়ার, মহানগর কমপ্লেক্স, ঢাকা ট্রেড সেন্টার, ফুলবাড়িয়া সুপার মার্কেট, সুন্দরবন সুপার মার্কেট, জাকির প্লাজা, নগর প্লাজা, সিটি প্লাজা, গুলিস্তান পুরান বাজার ও বঙ্গ ইসলামী সুপার মার্কেট।

মার্কেটগুলোতে জুতা, কাপড় পাইকারি বিক্রি হয়ে থাকে। সারা দেশ থেকে খুচরা ব্যবসায়ীরা এই মার্কেটগুলোতে এসে কেনাকাটা করেন।

উল্লেখ্য, সম্প্রতি সরকার ১০ মে থেকে দেশের সব মার্কেট খোলা রাখার অনুমতি দিলেও করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওইসব পাইকারি মার্কেটগুলো বন্ধই রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।