সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:৪৯
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

আফগান স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক  করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আফগানিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ফিরোজুদ্দিন ফিরোজ। শুক্রবার দেশটির কর্মকর্তারা তাঁর আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদুল্লাহ মায়ার জানান, স্বাস্থ্যমন্ত্রীর অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি নিজ বাস ভবনে আইসোলেশনে আছেন।

আফগান স্বাস্থ্য মন্তণালয় করোনা নিয়ে তাদের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানায়, স্বাস্থ্যমন্ত্রী ফিরোজউদ্দিন ফিরোজের দেহে করোনার উপসর্গ দেখা দেওয়ার পর তার করোনা পরীক্ষা করানো হয় পরীক্ষায় তিনি পজিটিভ হিসেবে শনাক্ত হওয়ার পর চিকিৎসকদের পরামর্শে আইসোলেশনে রয়েছেন।

আফগানিস্তানে এখনও পর্যন্ত ৩ হাজার ৭৭৬ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে ১০৯ জনের। গত এপ্রিলেই আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির প্যালেসের ২০ কর্মীর করোনা পজিটিভ ধরা পড়ে। তাঁরা এখন সকলেই চিকিত্‍‌সাধীন রয়েছেন।