রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:২৫
শিরোনাম :
আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্

গুরুতর অসুস্থ আনিসুজ্জামান সিএমএইচে ভর্তি

ডেক্সরিপোর্ট  গুরুতর অসুস্থ জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে প্রধানমন্ত্রীর নির্দেশে সিএমএইচে ভর্তি করা হয়েছে। শনিবার (৯ মে) বিকেলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া এ বিষয়টি জানিয়েছেন।

এর আগে গুরুতর অসুস্থতা নিয়ে গত ২৭ এপ্রিল রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন আনিসুজ্জামান। ৮৩ বছর বয়সী এই অধ্যাপকের হৃদরোগের সমস্যা ছাড়াও কিডনি ও ফুসফুসে জটিলতা, পারকিনসন্স ও প্রস্টেটের সমস্যা রয়েছে।

অধ্যাপক আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান সাংবাদিকদের জানান, বাবা দীর্ঘদিন ধরেই অসুস্থ। এখন আরও একটু উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে তাকে সিএমএইচে নিয়ে আসা হয়েছে। এখানে আসার পর বাবার শারীরিক অবস্থা আগের তুলনায় একটু ভালো আছে। তার অবস্থা এখন স্থিতিশীল।

খ‌্যাতিমান অধ‌্যাপক আনিসুজ্জামানের জন্ম ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বসিরহাটে। ভারত ভাগের পর তারা এপারে চলে আসেন।

ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন আনিসুজ্জামান। এই ভূখণ্ডে ধর্মান্ধতা ও মৌলবাদবিরোধী নানা আন্দোলনে সক্রিয় ভূমিকা রয়েছে তার।