রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:০৭
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

পতাকা উড়িয়ে পার্সেল ট্রেন উদ্বোধন করলেন রেলমন্ত্রী

ডেক্সরিপোর্ট  ফিতা কেটে এবং পতাকা উড়িয়ে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে পঞ্চগড় টু ঢাকা সরাসরি পার্সেল ট্রেন উদ্বোধন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন।

এসময় পণ্যবাহী ট্রেনটি পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে ঢাকার উদ্দেশে রওনা হয়। পার্সেল ট্রেনটি বিভিন্ন মালামাল নিয়ে সপ্তাহে ৩ দিন পঞ্চগড় থেকে দুপুর ১টায় ঢাকার উদ্দেশে রওনা হবে। পঞ্চগড়সহ দেশের ২১টি স্টপেজে থেমে পণ্যবাহী এই পার্সেল ট্রেনটি মালামাল পরিবহন করবে।

উদ্বোধনকালে রেলপথ মন্ত্রণালয়ের রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেছেন, মালামাল সুলভে ট্রেনে পরিবহন করুন, নিরাপদে পরিবহন করুন।

মন্ত্রী আরও বলেন, আমি আহ্বান জানাচ্ছি সব ব্যবসায়ীদের। আপনারা ট্রেনকে ব্যবহার করুন। এই ট্রেনটি আপনাদের বাহন, জনগণের বাহন এবং এই বাহনকে আপনারা গুরুত্বের সঙ্গে ব্যবহার করুন। আর এর সুবিধা যেন আমরা সবাই পাই।

মন্ত্রী বলেন, রেল বিভাগের পক্ষ থেকে আমরা আপনাদের সব ধরনের সহযোগিতা দেব। একই সঙ্গে প্রশাসককেও ধন্যবাদ জানাচ্ছি যে তারাও আমাদের এই মালামাল পরিবহনের ব্যাপারে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন।

এসময় উপস্থিত ছিলেন- পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াসমিন, পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোশারফ হোসেনসহ রেলকর্তৃপক্ষের কর্মকর্তারা।