বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:০৬
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

করোনায় দুদকের আরেক কর্মীর মৃত্যু

ডেক্সরিপোর্ট  নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ আক্রান্ত হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আরেক কর্মী; প্রধান সহকারী খলিলুর রহমান মারা গেছেন।

শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুদক কর্মী খলিলুর রহমান মারা যান বলে হাসপাতালের সহকারী পরিচালক আলাউদ্দিন আল আজাদ জানিয়েছেন। তবে দুদকের এই কর্মকর্তা কখন সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, ‘খলিলুর রহমান বহু বছর ধরে দুদকে কাজ করছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তার এই মৃত্যু দুঃখজনক।’

জানা যায়, খলিলুর রহমানের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলায়। ঢাকায় মুগদায় পরিবার নিয়ে থাকতেন। স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন তিনি।

এর আগে গত ৬ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুদক পরিচালক জালাল সাইফুর রহমান।