রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:২৪
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ইভাঙ্কার ব্যক্তিগত সহকারী করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক  মার্কিন প্রেসিডেন্টের সরকারি আবাসন ও দপ্তর হোয়াইট হাউসে আবারো ফের করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এবার আক্রান্ত হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্পের ব্যক্তিগত সহকারী। এই নিয়ে হোয়াইট হাউজে মোট তিনজন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। শনিবার একটি মার্কিন সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ্যে আসে।

সিএনএন রিপোর্ট বলছে, গত কয়েক সপ্তাহ ধরে ইভাঙ্কার সঙ্গে ওই মহিলা সহকারীর কোনও সাক্ষাত্‍ হয়নি। রিপোর্টে আরও লেখা রয়েছে, গত দু মাস ধরে টেলি কনফার্নেসের মাধ্যমেই তিনি কাজ করছিলেন। তবে প্রশ্ন উঠছে, করোনায় আক্রান্তের সংস্পর্শে না এসেও কীভাবে তাঁর শরীরের এই মারণ ভাইরাসের প্রবেশ ঘটল। আরও আশ্চর্যের যে, ওই মহিলার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়নি। নমুনা টেস্ট করতে দেওয়া হলে তা পজিটিভ আসে। তবে টেস্ট করা হয়েছে ইভাঙ্কা ও তাঁর স্বামী জারেড কুশনারেরও। তাঁদের দুজনেরই রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, কিছুদিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেনসের প্রেস সেক্রেটারি কেটি মিলারের শরীরে পাওয়া গিয়েছিল করোনাভাইরাস।

এর আগে হোয়াইট হাউসের আরো দুজন কর্মীর শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়।