রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৬:৩২
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ভার্চুয়াল আদালত পরিচালনার অধ্যাদেশ জারি

ডেক্সরিপোর্ট  ডিজিটাল পরিষেবার মাধ্যমে জরুরি মামলার শুনানি ও নিষ্পত্তি করতে ভার্চুয়াল আদালত পরিচালনা সংক্রান্ত অধ্যাদেশের অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ফলে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও ভিডিও কানফারেন্সের মাধ্যমে বিচার কাজ পরিচালনা করা যাবে।

শনিবার (০৯ মে) রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।

চলমান করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে গত ২৬ মার্চ থেকে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগসহ দেশের সব আদালতের নিয়মিত কার্যক্রম বন্ধ রয়েছে। বন্ধের সময় ভার্চুয়াল আদালত পরিচালনার অনুমতি দেওয়ার জন্য একাধিক আইনজীবী প্রধান বিচারপতিকে অনুরোধ করেছিলেন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকদের নিয়ে সম্প্রতি একটি বৈঠক করেন। বৈঠকে একটি অধ্যাদেশ জারির জন্য সরকারকে অনুরোধ করার সিদ্ধান্ত হয়। যেন ভার্চুয়াল আদালত পরিচালনার মাধ্যমে মামলার শুনানি ও নিষ্পত্তি করা যায়।

এরপর, গত বৃহস্পতিবার আদালতে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিজিটাল উপায়ে আদালত পরিচালনার বিষয়ে মন্ত্রিসভা একটি অধ্যাদেশ অনুমোদন করে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম তার সচিবালয়ের সংবাদ ব্রিফিংয়ে অধ্যাদেশ অনুমোদনের কথা জানান।

গত ৭ মে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ের মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, করোনা পরিস্থিতির কারণে সাধারণ ছুটিতে গত ২৬ মার্চ থেকে অফিস-আদালত বন্ধ রয়েছে।

এ বিষয়টি তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এখন পার্লামেন্ট চালু না থাকায় আইন করা যাবে না। এজন্য জরুরিভিত্তিতে এ বিষয়ে অধ্যাদেশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মন্ত্রিপিরষদ সচিব বলেন, এই ব্যবস্থায় আসামিকে জেলখানায় রেখে, আইনজীবীকে বাসায় রেখে ও সাক্ষীকে অন্য জায়গায় রেখে ভিডিও কনফারেন্সিং ও অন্যান্য ডিজিটাল পদ্ধতি অ্যাপ্লাই করে বিচারকার্য করা সম্ভব হবে। এটাই হল এই অধ্যাদেশের মূল বিষয়।