সোমবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, রাত ২:৫২
শিরোনাম :
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন

দেশে আরও ৮৫ পুলিশ করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  মহামারি করোনাভাইরাস সংকটের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে ৮৫ জন পুলিশ কর্মকর্তা করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। সবমিলে পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৯৪ জনে। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১৫০৯। করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৭ জন পুলিশ সদস্য।

রোববার (১০ মে) পুলিশ সদর দফতরের দায়িত্বশীল সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। সারাদেশের পুলিশ ইউনিটের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যই ৭৪৫ জন। এদের মধ্যে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যই বেশি। তবে করোনায় মাঠপর্যায়ের সদস্য ছাড়াও ডিএমপির দুই জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।

সারাদেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য উপাত্ত থেকে জানা গেছে, পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আরও ১০৮৯ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় ২৮৭০ জন কর্মকর্তাকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ পর্যন্ত ১৪৭ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সোহেল রানা বলেন, করোনার সংক্রমণ থেকে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে পুলিশের দুই লক্ষাধিক সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। এটা করতে গিয়েই অনেক সদস্য আক্রান্ত হচ্ছেন।