শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:৩৪
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

যুক্তরাজ্যে আটকেপড়া শিক্ষার্থীরা সোমবার দেশে ফিরছেন

ডেক্সরিপোর্ট  প্রানঘাতী করোনা ভাইরাস মহামারির প্রভাবে যুক্তরাজ্যে আটকেপড়া ১৩০ জনেরও বেশি শিক্ষার্থী দেশে ফিরছেন। সোমবার সকালে তাদের ফেরার কথা রয়েছে।

লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, রবিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে (লন্ডন সময়) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইট বিজি ৪০৪১ ঢাকার উদ্দেশে লন্ডন ছেড়ে যাবে।

সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ বিমানটি অবতরণ করবে।

এর আগে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের অনুরোধে সরকার জাতীয় পতাকাবাহী এবং বাংলাদেশ বিমান বাহিনী কল্যাণ ট্রাস্ট (বিএএফডব্লিউটি) কর্তৃক চার্টার্ডে পরিচালিত এ ফ্লাইটটির ব্যবস্থা করে।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, ‘এ বিমানটি পরিচালনা করার উদ্যোগ নেওয়ায় আমরা বাংলাদেশ সরকার, বিশেষত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রতি কৃতজ্ঞ।’

তিনি জানান, প্রাথমিকভাবে ২শ’ জনেরও বেশি শিক্ষার্থী বুকিং দিলেও বাংলাদেশে ফিরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার ভয়ে অনেকেই শেষ মুহূর্তে তাদের বুকিং বাতিল করেছেন। খবর: ইউএনবি