শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:০১
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

কুড়িগ্রামে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

এজি লাভলু,কুড়িগ্রাম  কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠেরপাড় গ্রামে একটি জমি থেকে অজ্ঞাতনামা (৬০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ ।

১০ মে (রবিবার) দুপুরে ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠেরপাড় এলাকায় একটি জমি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

ভোগডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সকালে স্থানীয় লোকজন ধান ক্ষেতে মাঝে একটি ফাঁকা জমিতে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, লাশের পাশে বিষের গন্ধ পাওয়া যাচ্ছে ধারণা করা হচ্ছে বিষ পানে আত্মহত্যা করতে পারে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।