শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০৭
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

বরিশাল মাঝি মাল্লা সমিতির সদস্যদের মাঝে মানবাধিকার কমিশনের ত্রান বিতরন

শামীম আহমেদ  প্রাণঘাতী কোভিড-১৯ করোনা দূর্যোগকালীন সময়ে দীর্ঘ দেড়মাস বেকার হয়ে পড়া বরিশাল নগরীর চড়কাউয়া খেয়াঘাটের মাঝি মাল্লা সমিতির ১শত ৫ জন সদস্যদের মাঝে চাল,ডাল,তেল আলু ও পেয়াজ খাদ্য সামগ্রী বিতরন করেন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর মানবাধিকার কমিশন ।

আজ রবিবার দুপরে নগরীর লঞ্চঘাটস্থ চড়কাউয়া খেয়াঘাট এলাকায় বসে এসকল খাদ্য সামগ্রী উপহার মাঝি মাল্লা সমিতির সদস্যদের হাতে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান,বরিশাল বাংলাদেশ বরিশাল জেলা মানবাধিকার কমিশন সভাপতি মাহমুদুল হাসান খান মামুন, সাধারন সম্পাদক কাজী আল-মামুন, মহানগর সভাপতি আবু মাসুম ফয়সাল ও সাধারন সম্পাদক জাহাঙ্গির হাওলাদার মিন্টু,আঞ্চলিক কমিটির সভাপতি জে এইচ সুমন ও সমাপাদক মোঃ শামীম তালুকদার প্রমুখ।

এসময় জেলা সভাপতি মাহমুদুল হাসান খান মামুন বলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে মহামারী কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকেই আমরা এপর্যন্ত বেকার অসহায় ও কর্মহীন হয়ে পড়া প্রায় তেরশত মানুষের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিয়েছি।

আমাদের এই দূর্যোগ থাকাকালীন সময়ে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।