বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:৪৫
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

বরিশাল কারাগার থেকে মুক্তি পেলো আরো ১১ বন্দি

ডেক্সরিপোর্ট  বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে বিশেষ ক্ষমায় আজ আরো ১১ বন্দি মুক্তি পেয়েছেন। ক্ষমায় মুক্তির তৃতীয় দফায় আজ মোট ৩৯ জনকে মুক্তির নির্দেশনা আসে । কিন্তু নতুন মামলা সংক্রান্ত জটিলতা থাকায় ৭ জনের মুক্তি কিছুটা বিলম্ব হবে বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ। অন্যরা পর্যায়ক্রমে মুক্তি পাচ্ছেন।

আজ রোববার দুপুর ২টার দিকে মুক্তিপ্রাপ্তদের কারাগার থেকে ছেড়ে দেয়া হয়। আজ যারা মুক্তি পেয়েছে তারা কার্যত লঘু দন্দপ্রাপ্ত।

এর আগে বরিশাল কেন্দ্রীয় কারা কতৃপক্ষ ২৪২ জন বন্দিকে মুক্তি দেয়ার সুপারিশ করা হয়েছিলো এদের মধ্যে ৭৩ জন যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি রয়েছে যাদের অন্তত ২০ বছর সাজাভোগ করা হয়ে গেছে। ৩ ক্যাটাগরিতে সাজা মুক্তির জন্য সুপারিশ করা হয়েছে। যার মধ্যে হাজতি ও লঘু দণ্ড প্রাপ্ত রয়েছেন। কর্তৃপক্ষ বলেছে বন্দি মুক্তির প্রকৃয়া অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ৬৩৩ জন ধারন ক্ষমতার বরিশাল কেন্দ্রীয় কারাগারে বর্তমানে ১২৯৮ জন বন্দি রয়েছে।