শনিবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:০৩
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

কীর্তনখোলা নদী থেকে যুবকের লাশ উদ্ধার!

ডেক্সরিপোর্ট  বরিশাল নগরীর বেলতলা খেয়াঘাট সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে ৩০ বছরের অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১০ মে) বিকেল সোয়া ৫ টার দিকে নদীতে মাছধরারত জেলেরা মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত করে।

থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, মাছ ধরার সময় স্থানীয় জেলেদের জালে মরদেহটি বেধে গেলে, সেটি ভেসে ওঠে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

প্যান্ট ও টি শার্ট পরিহিতো ৩০ বছরের এক যুবকের মরদেহ হলেও তার পরিচয় জানাযায়নি।