বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:০৬
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

লালমোহনে স্কুল ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

ভোলা প্রতিনিধি  ভোলার লালমোহন উপজেলায় বিবি জান্নাত (১৪) নামের এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবারে রাত সাড়ে ৮টার দিকে ওই উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ন ৭নং ওয়ার্ড এলাকার শামছল হক মিয়া বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।

বিবি জান্নাত ওই বাড়ির শামছল হকের মেয়ে এবং গজারিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।

লালমোহন থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, মেয়েটি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শনিবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে নিজ বসতঘরের আাড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনাটি ঘটে বলেও জানান তিনি। লাশ ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে।