বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১০:১১
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

রংপুরে গণমাধ্যম কর্মীদের পিপিই দিলেন পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার

কামরান হাবিব,রংপুর  সাম্প্রতিক করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে সাংবাদিকতা একটি ঝুঁকিপূর্ণ পেশা করোনা (কোভিড-১৯) মোকাবেলায় মাঠ পর্যায়ে যারা কাজ করছেন তাদের মধ্যে সাংবাদিকরা অন্যতম। বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে সারাদেশে লকডাউন চলছে। দেশে বর্তমানে একের পর এক আক্রান্ত হচ্ছেন প্রশাসনের কর্মকর্তা,চিকিৎসক, পুলিশ সদস্যসহ কর্মরত সাংবাদিকরা। ইতোমধ্যে চিকিৎসকের পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে পুলিশ ও সাংবাদিকও মারা গেছেন।

এমন পরিস্থিতির কথা বিবেচনা করে রংপুর জেলার সাংবাদিকদের মাঝে ব্যক্তিগত সুরক্ষা পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) বিতরণের মতো মহতী উদ্যোগ গ্রহণ করেন বাংলাদেশ পুলিশ বাহিনীর আইকন,বাংলাদেশ পুলিশের উজ্জ্বল নক্ষত্র, রংপুর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক, মানবিক পুলিশ সুপার,বিপ্লব কুমার সরকার বিপিএম (বার) পিপিএম পুলিশ সুপার রংপুর।

১০ মে ২০২০ (রবিবার) দুপুরে পুলিশ সুপারের কার্যালয় রংপুরে! রিপোর্টস ক্লাব এর সাধারণ সম্পাদক শাহ বায়েজিদ আহম্মেদ এর মাঝে একশত মাস্ক-ও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) তুলে দেন পুলিশ সুপার, রংপুর।

পুলিশ সুপার রংপুর মহোদয় আরো জানান দেশের করোনা পরিস্থিতিতেও পুলিশের মত সাংবাদিকরা ঘরে বসে নেই। এজন্য নিজের সেফটির জন্য জেলা পুলিশের পক্ষ থেকে আপনাদের এ উপহার। বর্তমান পরিস্থিতিতে সাংবাদিকরা করোনায় আক্রান্ত হচ্ছেন। তাই সাংবাদিকদের সুরক্ষার কথা চিন্তা করে রংপুর জেলা পুলিশ কর্মরত সাংবাদিকদের জন্য এই উপহার প্রদান করেন। ভবিষ্যতেও সাংবাদিকদের সুরক্ষায় পুলিশ প্রশাসন সবসময় পাশে থাকবে বলে তিনি জানান।

পুলিশ সুপার রংপুর মহোদয় সাংবাদিকদের উদ্দেশ্যে আরো বলেন আপনারা দেশে করোনা পরিস্থিতিতে যেভাবে নিরলসভাবে কোন প্রকার প্রণোদনা ছাড়াই কাজ করে যাচ্ছেন এজন্য দেশের সকল সাংবাদিকদের ধন্যবাদ জানাই।