শনিবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, রাত ১:৫৬
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

দেশে একদিনে করোনায় আক্রান্ত ১০৩৪, মৃত্যু ১১

ডেক্সরিপোর্ট  দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩৯ জনে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত ১৫ হাজার ৬৯১ জন।

একদিনে রোগী শনাক্তের হিসাবে এটাই সর্বোচ্চ।এছাড়া নতুন করে ২৫২ জনসহ মোট ২ হাজার ৯০২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ২০৮টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৩৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১১ জন। এর মধ্যে ৫ জন পুরুষ ও ৬ জন নারী।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ৮ জন, চট্টগ্রামের ২ জন ও রংপুরের ১ জন।

তিনি আরও জানান, নিহতদের বয়স বিশ্লেষণ করলে দেখা যায় ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, ৩১ থেকে ৪০ বছরের দুজন ও ২১ থেকে ৩০ বছরের একজন।

ডা. নাসিমা জানান, বাংলাদেশে এ পর্যন্ত এক লাখ ২৯ হাজার ৮৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এখন দেশে ৩৭টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।