শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:০৩
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

করোনায় ৩৭ থেকে ৩৪ নম্বরে নামল বাংলাদেশ

ডেক্সরিপোর্ট  দেশে লকডাউন শিথিল করতেই মহামারি করোনাভাইরাসের সংক্রমণ উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে।

সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছে ১,০৩৪ জন। যা গতকালের চেয়ে ১৪৭ জন বেশি। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৫, ৬৯১।

৩৭টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৭,২০৮ জনের নমুনা পরীক্ষা করে এই আক্রান্তের এ তথ্য পাওয়া গেছে।

আজ রেকর্ড পরিমাণ আক্রান্তের কারণে বিশ্ব র‍্যাংকিংয়ে বাংলাদেশ উঠে এসেছে ৩৪ নম্বরে। গত ৫ মে বাংলাদেশের অবস্থান ছিল ৩৭। বাংলাদেশ ছাড়িয়ে গেছে আরকাইন, রোমানিয়া, ইন্দোনেশিয়াকেও।

আক্রান্তের সংখ্যায় এখন পর্যন্ত যথারীতি শীর্ষে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১,৩৬৭,৯৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মাঝে মৃত্যু হয়েছে ৮০,৭৮৭ জনের। দ্বিতীয় স্থানে থাকা স্পেনে আক্রান্তের সংখ্যা ২৬৪,৬৬৩ এবং মৃত্যু হয়েছে ২৬,৬২১ জনের। যুক্তরাজ্যকে পেছনে ফেলে তিন নম্বরে উঠে এসেছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ২২১,৩৪৪ জন এবং মৃত্যু হয়েছে ২,০০৯ জনের।