সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:৫২
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী মারা গেছেন

ডেক্সরিপোর্ট  ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

সোমবার (১০ মে) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

সময় সংবাদকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খেলাফত মজলিসের নেতা মওলানা ফখরুল ইসলাম।

জানা গেছে, সোমবার মাগরিবের নামাজের অজু করতে গিয়ে লুটিয়ে পড়েন মাওলানা আবদুল লতিফ নেজামী। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে দলটির ছাত্র সংগঠন ছাত্র খেলাফতের সভাপতি মাওলানা খোরশেদ আলম সংবাদমাধ্যমকে জানান, মাওলানা নেজামীর জানাজা মঙ্গলবার (১২ মে) সকাল ১০ টায় নরসিংদীর শিবপুরের মুন্সেফের চর ইটাখোলা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে মাওলানা আবদুল লতিফ নেজামী দুই ছেলে দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি দৈনিক সরকার পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। তিনি প্রায় ছয় দশক রাজনীতিতে সক্রিয় ছিলেন। মুফতি ফজলুল হক আমিনীর মৃত্যুর পর থেকে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। তার নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোট দীর্ঘ ১৮ বছর বিএনপির সঙ্গে জোটে ছিল। ২০১৭ সালে তার দল জোট ত্যাগ করে। তিনি হেফাজতে ইসলামের নায়েবে আমির ছিলেন।

মাওলানা নেজামীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, মাওলানা আব্দুর রশিদ মজুমদার, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমান, মাওলানা আলতাফ হোসাইনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়াও মাওলানা আবদুল লতিফ নেজামীর ইন্তেকালে শোক জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া।