রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৬:৩২
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

করোনার ভ্যাকসিনের তথ্য চুরির চেষ্টা চীনা হ্যাকারদের

অনলাইন ডেস্ক  চীনা হ্যাকাররা যুক্তরাষ্ট্র থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিনের তথ্য চুরির চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই । পাশপাশি যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পক্ষ থেকেও সোমবার এমনটি দাবি করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এবং নিউ ইয়র্ক টাইমশের প্রতিবেদনে বলা হয়, এফবিআই এবং মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে আনুষ্ঠানিকভাবে চীনকে সতর্ক করে করার পরিকল্পনা করছে।

প্রতিবেদনে বলা হয়, চীনের হ্যাকাররা যুক্তরাষ্ট্র থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিনের গবেষণা এবং এ সম্পর্কিত তথ্য চুরির চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে এই অভিযোগ অস্বীকার করেছে চীনের পররারষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান। এ নিয়ে ঝাও লিজিয়ান বলেন, আমরা করোনা ভাইরাসের ভ্যাকসিন গবেষণার নেতৃত্বস্থানে রয়েছি। কোন প্রমাণ ছাড়া চীনের বিরুদ্ধে এই ধরণের গুজব ছড়ানো এবং অপবাদ দেয়া অন্যায়।