রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:০১
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৫০, নতুন শনাক্ত ৯৬৯

ডেক্সরিপোর্ট  বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ১১ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৭ জন পুরুষ ও ৪ জন নারী এবং ৫ জন ঢাকার ভেতরের ও ৬ জন ঢাকার বাইরের। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫০ জনে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে আরো বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে মোট ৩৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৮৪৫টি নমুনা সংগ্রহ করা হয় এবং ৬ হাজার ৭৭৩টি পরীক্ষা হয়েছে। এতে আরো ৯৬৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৬০ জনে।

পাশাপাশি গত ২৪ ঘণ্টায় আরো ২৪৫ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৪৭ জনে।