শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১২
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

ঘরে বসে এনআইডি সেবা দিতে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে ইসি

ডেক্সরিপোর্ট  অনলাইনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম চালু করা হয়েছে। সুচারুরূপে এ সেবা কার্যক্রম সম্পাদনের জন্য মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও কর্মচারীদের অনলাইনে প্রশিক্ষণ দেওয়া হবে।

মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ অফিসে কিংবা বাসায় অবস্থান করে অনলাইন প্রশিক্ষণে অংশ নেবেন। সোমবার (১২ মে) নির্বাচন কমিশন (ইসি) থেকে সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠি মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, এ প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য প্রত্যেকের ইন্টারনেট সংযোগ সুবিধা থাকা আবশ্যক। এছাড়া ল্যাপটপ অথবা স্মার্টফোন অথবা ট্যাবের যে কোনো একটি ডিভাইস ব্যবহার করা প্রয়োজন হবে। প্রশিক্ষণে অংশগ্রহণের আগেই প্রত্যেক প্রশিক্ষণার্থীকে তার ব্যবহৃত ল্যাপটপ অথবা স্মার্টফোন অথবা ট্যাবে জুম মিটিং ( ZOOM MEETING ) সফটওয়্যার ইনস্টল করা থাকতে হবে, যাতে প্রশিক্ষণে অংশগ্রহণের সময় কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়।

এ অবস্থায়, অনলাইন প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ইন্টারনেট সংযোগসহ ল্যাপটপ অথবা স্মার্টফোন অথবা ট্যাব, যে কোনো একটি ডিভাইসে জুম মিটিং সফটওয়্যার ইনস্টল করে প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছে। তবে চিঠিতে প্রশিক্ষণের কোনো সময়সূচি উল্লেখ করা হয়নি।

ইসির কর্মকর্তারা বলছেন, নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদানের জন্য ইতোমধ্যে একটা গাইডলাইন তৈরি করা হয়েছে।