রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, রাত ৯:৫৯
শিরোনাম :
আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্

কসোভোর প্রধানমন্ত্রী কোয়ারেন্টিনে

অনলাইন ডেস্ক  কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তি সোমবার থেকে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে চলে গেছেন।

করোনায় আক্রান্ত হয়েছেন কিনা তা নিশ্চিত হতে নমুনা পরীক্ষার জন্য পাঠিয়েছেন।তবে, এখন পর্যন্ত রিপোর্ট হাতে পাননি।খবর আনাদোলুর।

কসোভোর মন্ত্রিসভার এক সদস্য করোনায় আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে গিয়েছিলেন।তার সঙ্গে সাক্ষাতের পরই প্রধানমন্ত্রী হোম কোয়ারেন্টিনে যাওয়ার ওই ঘোষণা দেন।

কোয়ারেন্টিন থেকে এক টুইট বার্তায় আলবিন কুর্তি বলেন, আজই প্রথমবারের মতো আমার প্রধানমন্ত্রীর দফতরে যাওয়া হচ্ছে না। আমার নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।রিপোর্ট এখন পর্যন্ত হাতে পাইনি।

তবে, দফতরে না আসলেও দূরত্ব বজায় রেখেই আমরা আমাদের রাষ্ট্রীয় কাজ যথাযথভাবে চালিয়ে যাব।

মন্ত্রিসভার অন্য সদস্যরাও যার যার বাড়িতে আইসোলেশনে আছেন।বর্তমানে দেশটিতে করোনায় আক্রান্ত ৮৮৪ জন।এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৫৫ জন এবং মারা গেছেন ২৮ জন।