বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ২:০৬
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

আইসোলেশনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক

ডেক্সরিপোর্ট  করোনার উপসর্গ নিয়ে হোম আইসোলেশনে আছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের একটি সূত্র এ তথ্য জানায়। তার করোনা পরীক্ষার প্রক্রিয়া চলছে বলেও জানা গেছে। এ বিষয়ে জানতে তাকে ফোনে করা হলে এসএমএস করে জানিয়েছেন, তিনি অসুস্থ। বাসা থেকে চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক আয়েশা আক্তার বলেন, উনার ড্রাইভার গতকাল পজেটিভ রিপোর্ট আসে। আজ থেকে তিনি আইসোলেশনে। পরীক্ষা করিয়েছেন, রিপোর্ট এখনো আসেনি। তবে উপসর্গ আছে।

এদিকে তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করছেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।