শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:২৫
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

খুলে দেয়া হলো ইরানের সকল মসজিদ

অনলাইন ডেস্ক  করোনার প্রকোপ কমে যাওয়ায় রমজানের ইবাদতের জন্য সকল মসজিদ খুলে দেয়ার ঘোষণা দিয়েছে ইরান সরকার। আজ মঙ্গলবার থেকে ইরানের সকল মসজিদ খুলে দেয়া হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইবি।

আইআরআইবি’র এক প্রতিবেদনে বলা হয়, যদিও ইরানের বেশ কিছু অঞ্চলে ফের করোনার ভাইরাসের সংক্রমণ বেড়েছে। এরপরেও সার্বিক দিক বিবেচনা করে ইরান সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

এর আগে করোনার প্রকোপ কম এমন স্থানে মসজিদ খোলার অনুমতি দেয় ইরান সরকার। এছাড়া গত শুক্রবার প্রায় দুই মাস বন্ধ থাকার পর ইরানের ১৮০ শহরে জুমার নামাজের অনুমতি দেয় দেশটির প্রশাসন। আগামী সপ্তাহ থেকে ইরানের স্কুল খুলে দেয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি।

গত বছরের শেষ দিকে চীনের উহান থেকে শুরু হওয়া প্রাণঘাতী ভাইরাস করোনা এখনো বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে। শুরুর দিকে ইরানে ভয়াবহ আকার ধারণ করে অচেনা এই ভাইরাসটি। আস্তে আস্তে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা কমে আসছে। আজ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯ হাজার ২৮৬ জন। তাদের মধ্যে ৬ হাজার ৬৮৫ জনের মৃত্যু হয়েছে।