বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:১১
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

একদিনে আরও ৪৮ জন পুলিশ করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৮ জন পুলিশ সদস্যের মরণঘাতী করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯২৬ জনে। ঢাকাসহ সারাদেশের পুলিশ ইউনিটের তথ্য অনুযায়ী, সর্বশেষ বুধবার ( ১৩ মে) এই তথ্য আপডেট করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যই ৯০৭ জন। মঙ্গলবার (১২ মে) এই সংখ্যা ছিল ৮৬৫ জন। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যই বেশি। এ পর্যন্ত করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া করোনা আক্রান্ত সন্দেহে আরো এক হাজার ১৫৯ পুলিশ সদস্যকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় চার হাজার ৯৬১ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ পর্যন্ত ২৯৮ পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর করোনাযুদ্ধে এ পর্যন্ত মারা গেছেন সাতজন পুলিশ সদস্য।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা বলেন, ‘আক্রান্তদের চিকিৎসায় আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। আক্রান্ত সদস্যদের পরিবারের সঙ্গেও আমরা কথা বলছি। আর আমাদের যে সাতজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, তাঁদের পরিবারের পাশেও আমরা আছি।’

পুলিশ সদর দফতর সূত্রে জানা যায়, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের নির্দেশে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা নিশ্চিতকল্পে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।