মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৫
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সারা দেশে ১০১৩ আসামির জামিন

ডেক্সরিপোর্ট  সারা দেশে নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানির তৃতীয় দিনে ১ হাজার ১৩ ব্যক্তির জামিন দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান আজ এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে সারাদেশের অধস্তন আদালতে ১ হাজার ১৮৩ আবেদনের শুনানি নিয়ে ১ হাজার ১৩ জনকে জামিন দিয়েছেন ভার্চুয়াল আদালত। ভার্চুয়াল বিচার ব্যবস্থা চালুর পর তৃতীয় দিনেই এই জামিন মঞ্জুর করা হয়েছে। আগের দিন ১৪৪ জনের জামিন মঞ্জুর করা হয়েছিল।

বুধবার (১৩ মে) সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ও সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ১০ মে নিম্ন আদালতের ভার্চ্যুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। এ বিষয়ে ওইদিন সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল মো. আলী আকবর একটি বিজ্ঞপ্তি জারি করেন।

এরপর থেকে জেলা ও দায়রা জজ, চীফ জুডিশিয়াল জজ, মহানগর দায়রা জজসহ দেশের প্রায় প্রত্যেক আদালতে অনলাইনে জামিন শুনানি শুরু হয়।