মঙ্গলবার, ২৯শে জুন, ২০২৬ ইং, রাত ৪:০০
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

বিমান চলাচলও বন্ধ থাকবে ৩০ মে পর্যন্ত

ডেক্সরিপোর্ট  মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বিমান চলাচলে নিষেধাজ্ঞার সময় ৩০ মে পর্যন্ত ফের বাড়ানো হয়েছে। এ নিয়ে চতুর্থ দফায় ফ্লাইট বন্ধের সময়সীমা বাড়ানো হলো।

বৃহস্পতিবার (১৪ মে) গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিষেধাজ্ঞা অনুযায়ী ৩০ মে পর্যন্ত দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। তবে কার্গো, ত্রাণ সাহায্য, এয়ার অ্যাম্বুলেন্স, জরুরি অবতরণ ও স্পেশাল ফ্লাইট পরিচালনার কার্যক্রম চালু থাকবে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী পরিবহনের (সিডিউল প্যাসেঞ্জার ফ্লাইট) ক্ষেত্রে প্লেন চলাচলের নিষেধাজ্ঞা ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে কার্গো, ত্রাণ সাহায্য, এয়ার অ্যাম্বুলেন্স, জরুরি অবতরণ ও স্পেশাল ফ্লাইট পরিচালনার কার্যক্রম চালু থাকবে।

নিষেধাজ্ঞা আগের ন্যায় বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক, ইউএই, ইউকেসহ মোট ১৬টি দেশের সঙ্গে বিদ্যমান প্লেন চলাচল রুটের ক্ষেত্রে কার্যকর হবে।

কোভিড-১৯ এর কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অব্যবহৃত টিকিটে যাত্রীগণ আগামী ১৪ মার্চ, ২০২১ সাল পর্যন্ত কোনো প্রকার চার্জ ছাড়া ভ্রমণ করতে পারবেন অথবা এ সময়ের মধ্যে মূল্য ফেরত নিতে পারবেন।