ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ঠাকুরগাঁও-সেতাবগঞ্জ রোডে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিপুল রায়(২২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
সোমবার সকালে এ ঘটনা ঘটে। তর্থ্যটি নিশ্চিত করেন সদর থানার এস.আই সিরাজ উদ দৌলা।
নিহত বিপুল রায়(২২) উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের রথিন রায়ের ছেলে।
ঠাকুরগাঁও সদর থানার এস আই সিরাজ উদ দৌলা জানান, সকালের দিকে মাইক্রোবাসটি শহর থেকে সেতাবগঞ্জের দিকে যাচ্ছিলেন। এসময় অপর দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী দুইজন খোচাবাড়ির দিকে আসলে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় ঘটনাস্থলে মারা যায় চালক বিপুল। এদিকে সেই মাইক্রোবাসকে আটক করার চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান এই এসআই।