বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:০৭
শিরোনাম :
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

অর্থ পাচারের মামলায় ১০ দিনের রিমান্ডে,পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জারদারি

অনলাইন ডেস্ক: অবৈধভাবে বিদেশে অর্থ পাচারের মামলায় গ্রেফতার হওয়া পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ইসলামাবাদের বিশেষ আদালত। খবর ডন ও জিয়ো নিউজের।

মঙ্গলবার বিচারপতি আরশাদ মালিকের চেম্বারে জারদারিকে হাজির করা হলে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর পক্ষ থেকে ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়।

শুনানি শেষে বিচারক ১০ দিনের রিমান্ড ঘোষণা করেন। আগামী ২১ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করে ওই দিন জারদারিকে ফের আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।

শুনানি চলাকালীন নিজের অসুস্থতার কথা জানিয়ে আদালতের কাছে একজন সহায়তাকারী প্রার্থনা করেন জারদারি।

এদিকে জারদারিকে আদালতে আনা উপলক্ষে রাওয়ালপিণ্ডিতে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়।

ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর অফিসের সামনে ৩০০ এবং আদালত প্রাঙ্গণে ৫০০ স্পেশাল পুলিশ মোতায়েন করা হয়। তাছাড়া স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যদের বিভিন্ন সড়কে টহল দিতে দেখা গেছে।

প্রসঙ্গত, অর্থপাচার ও ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের মামলায় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে সোমবার গ্রেফতার করা হয়।