শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, দুপুর ২:৪৬
শিরোনাম :
আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী

করোনা: বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভার্চুয়াল অধিবেশন

অনলাইন ডেস্ক  করোনাভাইরাস (কভিড-১৯) মহামারি নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দ্বন্দ্বের মধ্যেই দুই দিনের ভার্চুয়াল অধিবেশন শুরু হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও)। সোমবার থেকে শুরু হতে যাওয়া অধিবেশনটি ডব্লিউএইচওর ইতিহাসে প্রথম ভার্চুয়াল অধিবেশন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধিবেশন সাধারণত তিন সপ্তাহব্যাপী হয়ে থাকে। তবে এবার শুধু করোনাভাইরাস নিয়ে আলোচনার জন্য দুই দিনের ভার্চুয়াল অধিবেশন হচ্ছে।

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় জোরালো পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে চীন-যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে সদস্য দেশগুলোর ঐকমত্যের ভিত্তিতে একটি প্রস্তাব গ্রহণের বিষয়েও আশা রয়েছে। ডব্লিউএইচওর এটাই প্রথম ভার্চুয়াল অধিবেশন।

এবারের অধিবেশনে কয়েকজন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, স্বাস্থ্যমন্ত্রী ও অন্যান্য শীর্ষ নেতৃত্ব যুক্ত হচ্ছেন।

কূটনীতিকেরা খসড়া প্রস্তাবে নীতিগতভাবে একমত হয়েছেন। তবে বর্তমান রাজনৈতিক পরিবেশ কিছু ঐকমত্য ভেঙে দেওয়ার পথ করে দিকে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

সোমবার (১৮ মে) ওয়ার্ল্ডো মিটারের দেয়া তথ্যানুযায়ী, এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে মোট ৪৮ লাখ ১ হাজার ৮৭৫ জনের শরীরে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩ লাখ ১৬ হাজার ৬৭১ জন। এছাড়া আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৮ লাখ ৫৮ হাজার ১৭০ জন। বর্তমানে ভাইরাসের উপস্থিতি থাকা ২৬ লাখ ২৭ হাজার ৩৪ জনের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন ৪৪ হাজার ৮১৭ জন
তবে আশার খবর অনেক দেশ ভাইরাসটির বিস্তার রোধে সফল; সুস্থ হয়েছে ১৮ লাখের বেশি মানুষ।