বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:৪৮
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

মাকে নির্যাতনকারী সেই ছেলে গ্রেফতার

ডেক্সরিপোর্ট  মাদকের টাকার জন্য মাকে মারধর ও হত্যার চেষ্টাকারী সেই ছেলেকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ সোমবার ভোরে রাজধানীর পান্থপথ এলাকা থেকে মিল্লাত হোসেন নামের ওই ছেলেকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মেজর এইচ এম পারভেজ আরেফিন।

জানা যায়, মাদকের টাকার জন্য ঘরে ভাঙচুর ও টাকা না পেলে মাকে মারধর করত মিল্লাত। প্রাণ বাঁচাতে ‘ঘরবন্দি’ থাকতেন মা। বেশ কয়েকবার ছেলের মারধরের কারণে গুরুতর আহত হন ওই মা। নিরুপায় হয়ে ৮ মে রাজধানীর কলাবাগান থানায় ছেলের বিরুদ্ধে মামলা করেন মা।

মামলার এজাহারে বর্ণনা অনুযায়ী, মামলার আগের দিন রাতে মাকে মারধর করেন মিল্লাত। মধ্যরাতে মাদক কেনার টাকার জন্য তিনি প্রথমে মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে কাঠের একটি লাঠি দিয়ে মারধর করলে তিনি মাথা ও কানে আঘাত পান। এর আগেও ছেলে তাকে মাদকের টাকা না পেয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। নিরুপায় হয়ে ওই মা ছেলের বিরুদ্ধে মামলা করেন।

র‌্যাব-২ এর মেজর এইচ এম পারভেজ আরেফিন জানান, আমাদের কাছে তথ্য ছিল অভিযুক্ত মিল্লাত বাড়ির দিকে আসছেন। দুইদিন আগেও তিনি বাড়িতে গিয়ে মাকে হুমকি দিয়ে এসেছিলেন। এমন খবরে রোববার (১৭ মে) দিনগত রাতে পান্থপথের পানি ভবনের সামনে চেকপোস্ট বসানো হয়। নিরাপত্তা চৌকিতে প্রতিটি গাড়ি তল্লাশি করা হচ্ছিলো। এ সময় দূর থেকে একজন বাইকার র‌্যাব দেখে বাইক ঘুরিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এতে আমাদের সন্দেহ হয়। পরে কয়েকজন র‌্যাব সদস্য দৌড়ে গিয়ে তাকে আটক করেন।

তিনি জানান, আটকের পর তার ব্যাগ ও শরীর তল্লাশি করার সময় তিনি বাইক ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এক পর্যায়ে বাইকের মিটারের সামনে রাখা একটি ব্যাগ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।