শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:৩২
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

হাইকোর্টের এক বিচারপতি করোনায় আক্রান্ত, সিএমএইচে ভর্তি

ডেক্সরিপোর্ট  চিকিৎসক, পুলিশ, নার্স, সাংবাদিক, আমলা, ব্যাংকার, প্রকৌশলী, আইনজীবীসহ প্রায় সব পেশার মানুষই একের পর এক করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এসব পেশার কেউ কেউ এরইমধ্যে মৃত্যুবরণ করেছেন। তবে অধিকাংশই সুস্থ হয়ে উঠেছেন বা উঠছেন।

চলমান করোনা পরিস্থিতিতেও সুস্থ ছিলেন বাংলাদেশের বিচারকরা। এবার তাঁদের মধ্যেও হানা দিয়েছে করোনাভাইরাস। বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের শরীরে এরইমধ্যে করোনা শনাক্ত হয়েছে। তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

জানা যায়, বিচারপতি শশাঙ্ক শেখর সরকার গত ৮ মে করোনায় আক্রান্ত হন। শুরুর দিকে সামান্য জ্বর ও কাশিতে ভুগছিলেন। গত ১০ মে বিচারপতিদের নিয়ে ভিডিও কনফারেন্স ছিল। কিন্তু, অধিক জ্বর ও অসুস্থতার কারণে তিনি সেই কনফারেন্সে যোগ দিতে পারেননি। এরপর গত ১১ মে তিনি করোনা টেস্ট করাতে দিলে রিপোর্ট পজিটিভ আসে।

এ সময় তিনি বাসাতেই অবস্থান করছিলেন। তবে গত ১৩ মে অবস্থার অবনতি হলে তাকে মুগদার করোনা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখান থেকে তাকে সিএমইএইচ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিএমএইচ-এ ভর্তি আছেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ মে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের এক পরিপত্রের মাধ্যমে হাইকোর্টে ১৮ জন বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়। ওই ১৮ বিচারপতির মধ্যে শশাঙ্ক শেখর সরকার একই বছরের ৩১ মে হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন। এর আগে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।