মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৩১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক  ভারতে বুলেটের গতিতে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। আক্রান্তের দিক থেকে আগেই মহামারীটির উৎস দেশ চীনকে ছাড়িয়েছে।

লকডাইনের ৫৫তম দিনে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ৩২৮ জনে। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছে ৪ হাজার ৬৩০ জন এবং মৃত্যু হয়েছে ১৩১ জন। খবর আনন্দবাজার পত্রিকার।

এ পর্যন্ত কোভিড-১৯ রোগে ভারতে মারা গেছে ৩ হাজার ১৫৬ জন। আট দিনে সংক্রমণের হার দ্রুতগতিতে বাড়লেও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ওই হার বিশ্বের অনেক উন্নত দেশের থেকে কম।

মন্ত্রণালয় পরিসংখ্যান দিয়ে জানিয়েছে, ভারতে প্রতি লাখে সংক্রমিতের সংখ্যা ৭.১ জন। সেখানে আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, স্পেন, ইতালিতে প্রতি লাখে সংক্রমিতের সংখ্যা ৪৩১, ১৯৫, ৩৬১, ৪৯৪ ও ৩৭২ জন।

কিন্তু ওই সব দেশে পরীক্ষা বেশি হচ্ছে বলে রোগী চিহ্নিত বেশি হচ্ছে— বিরোধীদের এই যুক্তির জবাবে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত গোটা দেশে প্রায় ২১ লাখ নমুনা পরীক্ষা হয়েছে। যার মধ্যে এক লাখ লোকের সংক্রমণ পাওয়া গেছে। সংক্রমণের হার বেশি হলে পরীক্ষার ফলে তা প্রতিফলিত হতো।

মে মাসের প্রথম থেকে দেশের মধ্যে শ্রমিক স্পেশাল, বিশেষ ট্রেন ও বিদেশে আটকে থাকা ভারতীয়দের ফেরানো শুরু হওয়ায় নতুন করে করোনা পরীক্ষার নির্দেশনামা জারি করেছে আইসিএমআর।

সংস্থার পক্ষে আজ পরীক্ষা সংক্রান্ত ৯ দফা নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে কাদের পিসিআর পরীক্ষা করা হবে। তাতে পজিটিভ রেজাল্ট মেলার পর প্রয়োজনে ওই ব্যক্তির নমুনা করোনা-পরীক্ষার জন্য পাঠানোর পরামর্শ দেয়া হয়েছে।

এত দিন কোনো অফিসে একজন করোনায় আক্রান্ত হলে অনির্দিষ্টকালের জন্য সেই অফিস বন্ধ করে তা জীবাণুমুক্ত করা হচ্ছিল।

কেন্দ্র সোমবার জানিয়েছে, এখন আর গোটা অফিস বন্ধ করার দরকার নেই। তার বদলে ওই কর্মী যেখানে বসেন, বা আগের ৪৮ ঘণ্টায় যে যে অংশে তিনি যাতায়াত করেছেন সেটুকু এলাকা বন্ধ করে জীবাণুমুক্ত করলেই চলবে।