মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৪৩
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

দিঘায় আম্পানের তাণ্ডব শুরু হয়েছে

অনলাইন ডেস্ক  ধেয়ে আসছে সুপার সাইক্লোন আম্পান। ইতিমধ্যেই আম্পানের প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জনপ্রিয় সমুদ্রসৈকত দিঘায় শুরু হয়ে গিয়েছে তাণ্ডব।

আম্পানের প্রভাবে মঙ্গলবার রাতে তুমুল বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সঙ্গে প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস ও জিনিউজের।

খবরে বলা হয়, মঙ্গলবার সকাল থেকেই ক্রমশ সমুদ্র তার রূপ বদলাতে শুরু করে। যত বেলা গড়িয়েছে ততই ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠেছে সমুদ্র। অবিরত ঢেউয়ের গর্জন আর ফুঁসছে সমুদ্র।

খবরে আরও উল্লেখ করা হয়, দিঘা থেকে মাত্র ৫১০ কিলোমিটার দূরে এখন অবস্থান করছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়টি। এরই মধ্যে ওই এলাকায় প্রকম্পিত হচ্ছে। ভয়ঙ্কর গতিতে বাংলা ও ওড়িশার দিকে এগিয়ে আসছে সুপার সাইক্লোন আম্পান। আবহাওয়া দফতরের তরফে এর গতি যে পরিমাণ হতে পারে বলে মনে করা হচ্ছে তার তুলনা হতে পারে ১৯৯৯ সালে ওড়িশার সাইক্লোনের সঙ্গেই।

আশঙ্কা করা হচ্ছে, আগামীকাল বুধবার দুপুরের পর এটি আছড়ে পড়বে সাগরদ্বীপসহ সুন্দরবন এলাকায়।

বিশেষজ্ঞদের ধারণা, তিনভাবে এটি আঘাত করবে দক্ষিণবঙ্গের জেলাগুলিকে। প্রথমে হোড, তারপর আই ও শেষ আম্পানের টেল আছাড় খাবে ভূ-ভাগে।

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় আম্পান বাংলাদেশের কাছাকাছি চলে এসেছে। বর্তমান অবস্থায় দেশের আবহাওয়াবিদরা ধারণা করছেন, এটি আগামীকাল বিকাল থেকে সন্ধ্যার মধ্যে বাংলাদেশের ওপর আছড়ে পড়তে পারে।

দেশের আবহাওয়া অধিদফতরের হিসাবে খুলনা ও চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী অঞ্চল দিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে আম্পান। অন্যদিকে ভারতীয় আবহাওয়াবিদরা বলছেন, পশ্চিমবঙ্গের দীঘা এবং বাংলাদেশের হাতিয়ার মাঝামাঝি সুন্দরবন ও আশপাশের এলাকার কথা।

আবহাওয়া অধিদফতরের হিসাব অনুযায়ী, বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ২৫ কিলোমিটার কমেছে। তবে এখনও এটি সুপার সাইক্লোন রূপেই রয়েছে।

মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আবহাওয়া অধিদফতর বলেছে, সুপার সাইক্লোন কেন্দ্রের ৮৫ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ২২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

এর আগে দুপুর ১২টা পর্যন্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আবহাওয়া অফিস বলেছিল, সুপার সাইক্লোন কেন্দ্রের ৯০ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২২৫ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ২৪৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।