মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৪৩
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

করোনার ভ্যাকসিন নিয়ে বড় ঘোষণা আসছে: ট্রাম্প

অনলাইন ডেস্ক  প্রাণঘাতি করোনার আঘাতে প্রায় এক লাখ মানুষকে হারাতে বসেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আক্রান্ত সাড়ে ১৫ লাখ। এরপরও ভাইরাসটি নিয়ে একের পর এক টোপ দিয়েই যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

করোনাভাইরাস মোকাবিলায় চিকিৎসাবিদ্যা ও ভ্যাকসিন নিয়ে শিগগিরই বড় ঘোষণা আসছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে রেস্টুরেন্ট প্রতিনিধি ও ব্যবসায়িক নেতাদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে এ কথা জানান তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। বৈঠকে ট্রাম্প বলেন, ‘চিকিৎসাবিদ্যা ও ভ্যাকসিনের বিষয়ে এটা অনেক বড় একটা দিন। বিশাল উন্নতি হয়েছে। এ নিয়ে অনেক বড় ঘোষণা আসছে। আর এই মাত্র জানা গেল, শেয়ারবাজারে প্রায় এক হাজার পয়েন্ট বেড়ে গেছে।’

সম্প্রতি করোনাভাইরাস থেকে বাঁচতে বিশ্বব্যাপী ১১৫টি ভ্যাকসিন বা টিকা নিয়ে গবেষণা চলছে বলে জানিয়েছে দ্য কোয়ালিশন ফর প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস (সিইপিআই)। ইতোমধ্যে মানবদেহে বেশ কয়েকটি ভ্যাকসিন প্রয়োগের পরীক্ষাও শুরু হয়ে গেছে।
তবে ইউরোপিয়ান মেডিক্যাল এজেন্সির (ইএমএ) বলেছে, সবচেয়ে দ্রুত হলেও এই টিকা অনুমোদনের জন্য প্রস্তুত হতে কমপক্ষে এক বছর সময় লাগতে পারে।

ইএমএর প্রধান মার্কো ক্যাভালেরি বলেছেন, সবকিছু পরিকল্পনামাফিক এগোলে এখন থেকে এক বছরের মধ্যে, অর্থাৎ ২০২১ সালের শুরুর দিকে কয়েকটি (টিকা) অনুমোদনের জন্য প্রস্তুত হতে পারে। আমরা যা দেখতে পাচ্ছি তার ওপর নির্ভর করে কিছু আগাম বার্তা দেয়া হচ্ছে মাত্র। তিনি আরও জানান, তারপরও বলতে হবে সবচেয়ে ভালো পরিস্থিতি থাকলেই কেবল এক বছরের মধ্যে করোনা ভ্যাকসিন পাওয়া যাবে।