বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:১৯
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনে ভূমিকম্পে নিহত ৪, আহত ২৩

অনলাইন ডেস্ক  চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পাঁচ মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরো ২৩ জন। চীনের ভূমিকম্প তথ্য কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

ইউনান প্রদেশের কিয়াউজিয়া এলাকায় স্থানীয় সময় সোমবার রাত ৯টা ৪৭ মিনিটে ভূমিকম্প হয়েছে বলে জানা গেছে। মার্কিন ভূতাত্ত্বিকদের দাবি, ভূমিকম্পটি ছিল চার দশমিক পাঁচ মাত্রার।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের পর দমকল বাহিনীর কর্মীদের দিয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে।

ভূমিকম্পে অন্তত একটি বাড়ি ভেঙে পড়েছে। স্থানীয়রা বলছেন, কয়েক সেকেন্ড স্থয়ী হয়েছিল ভূমিকম্পটি।

এর আগে ১৯৭৬ সালে ওই এলাকায় ভূমিকম্পে আড়াই লাখের বেশি মানুষ মারা গিয়েছিল।