শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:২৫
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

ভোলায় তরুণীকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ধর্ষিতা ও তার মাকে অপহরণ

ডেক্সরিপোর্ট: তরুণীকে ধর্ষণের পর ঘটনা ধাপাচাপা দিতে ভোলার তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেলে  ধর্ষিতা ও তার মাকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার ধর্ষিতার খালা তজুমদ্দিন থানায় মামলা দায়ের করেছেন।

 

মামলার জেরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার মূলহোতা চর মোজাম্মেলের চরের ব্লক লিডার আ. রবকে গ্রেফতার করেছে। এছাড়াও ধর্ষিতা ও তার মাকে উদ্ধারের জন্য চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিশ। ধর্ষিতার খালা জানান, তার বোন ও দুলাভাই দীর্ঘদিন ধরে তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের চর মোজাম্মেলের মুক্তিযোদ্ধা বাজারের কাজিকান্দি ব্লকে বসবাস করছেন।

গত ৪ মাস আগে তার ভাগ্নিকে ঘরে একে পেয়ে ওই ব্লকের লিডার আ. রব ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনা তার বাবা-মাকে জানালে তাদের চর থেকে উৎখাত ও খুনের হুমকি দেয় আ. রব। এরপর বিভিন্ন সময় সুযোগ বুঝে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করে সে। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

 

তিনি আরো জানান, বিষয়টি এলাকায় জানাজানি হলে ঘটনা ধামাচাপা দিতে ধর্ষক আ. রব ও তার সঙ্গী কামাল জমিদার, শাহে আলম ও সেলিম গত রোববার (৯ জুন) সকালে তার বোন ও ভাগ্নিকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। একইদিন থেকে তার দুলাভাইকে চরে অবরুদ্ধ করে রাখে তারা। পরে তিনি ঘটনা জানতে পেরে তজুমদ্দিন থানায় মামলা করেছেন।

তজুমদ্দিন থানা পুলিশের ওসি মো. ফারুক আহম্মেদ জানান, ধর্ষিতার খালা চারজনকে আসামি করে মামলা করেছেন। আমরা মূলহোতা আ. রবকে গ্রেফতার করেছি। এছাড়াও ধর্ষিতা ও তার মাকে উদ্ধারে জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।