মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, রাত ১০:০৯
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মার্কিন রণতরী থেকে ইরানকে ১০০ মিটার দূরে থাকতে হবে

অনলাইন ডেস্ক  পারস্য উপসাগরে মার্কিন রণতরী থেকে ইরানকে ১০০ মিটার দূরে থাকতে হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার একটি সতর্ক বার্তায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পক্ষ থেকে এমনটি বলা হয়।

মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ১০০ মিটারের মধ্যে কোন রণতরী প্রবেশ করাকে যুক্তরাষ্ট্র হুমকি স্বরূপ দেখবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয় পারস্য উপসাগরে মার্কিন রণতরীকে উত্যক্ত করছে ইরান। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় জানায়, সমুদ্রে ইরানের কোন গানবোট যুক্তরাষ্ট্রের রণতরীকে হয়রানি করলে তাদের সবকটিকে গুলি করে ধ্বংস করা হবে।

ট্রাম্পের ওই হুমকির পর এবার যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পক্ষ থেকে নির্দিষ্ট দূরত্বের কথা জানিয়ে ইরানকে সতর্ক বার্তা দেয়া হলো।