মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, রাত ৯:০৪
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রাজিলে করোনায় একদিনে রেকর্ড মৃত্যু

অনলাইন ডেস্ক  মহামারি করোনা ভাইরাসে ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭৯ জনের প্রাণহানি ঘটেছে। যা একদিনের হিসেবে দেশটিতে সর্বোচ্চ। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা প্রায় ১৮ হাজারে দাঁড়ালো।

করোনায় আক্রান্তের সংখ্যার হিসেবে বিশ্বে ব্রাজিলের অবস্থান এখন তৃতীয়। দেশটিতে এখন মোট আক্রান্ত ২ লাখ ৭১ হাজার ৮৮৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১৭ হাজার ৪০৮ জন আক্রান্ত হয়েছে।

ব্রাজিলে করোনা ইতিমধ্যে ভয়াবহ আকার নিলেও তা ঠেকাতে দেশটিতের রাজনীতিবিদরা এখনও এক হতে পারেননি। বিশেষ করে ব্রাজিলের প্রেসিডেন্ট করোনা ভাইরাসকে পাত্তাই দিচ্ছেন না। স্বাস্থ্য বিশেষজ্ঞদের জারি করা সামাজিক দূরত্ব স্বয়ং তিনিই মানছেন না।

সেইসঙ্গে লকডাউন নিয়েও মতবিরোধ করছেন বোলসোনারো। তার ভাষ্য, করোনার চেয়ে লকডাউনে মানুষের বেশি ক্ষতি করবে। বিবিসি।