মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৩
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আফগানিস্তানে মসজিদে বন্দুকধারীদের হামলা, নিহত ৭

অনলাইন ডেস্ক  আফগানিস্তানের পারওয়ান প্রদেশের রাজধানী চারেকারের একটি মসজিদে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে সাত জন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার এই ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ জন। কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

হামলার বিষয়ে পারওয়ান প্রদেশের পুলিশ প্রধান হারুন মুবারেজ বলেন, ইফতারের পর মাগরিবের নামাজের সময় মসজিদে প্রার্থনারত মুসল্লিদের ওপর হামলা চালায় হামলাকারীরা। হামলাকারীরা হামলার পর পালিয়ে গেছে।

এই হামলায় দায় এখন পর্যন্ত কেউ স্বীকারে করেনি। তবে এই হামলার জন্য তালেবানদের দায়ি করছে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।