মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, বিকাল ৫:২৮
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি বাতিলের ঘোষণা দিলেন মাহমুদ আব্বাস

অনলাইন ডেস্ক  ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। মঙ্গলবার রামাল্লায় একটি জরুরি বৈঠকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট এমনটি বলেন।

বৈঠকে মাহমুদ আব্বাস বলেন, আজ থেকে ইসরাইল ও মার্কিন সরকারের সঙ্গে করা সকল চুক্তি, সমঝোতা বাতিল করা হলো। এখন থেকে নিরাপত্তাসহ অন্য সকল চুক্তি এবং সমঝোতা ফিলিস্তিনি জনগণ মানতে বাধ্য থাকবে না।

গত রবিবার ইসরাইল নতুন ঐক্যের সরকার শপথ নিয়েছে। সাবেক প্রতিদ্বন্দ্বী বেন্নি গ্যান্টজকে নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বের পার্লামেন্টে এ শপথ অনুষ্ঠিত হয়। নতুন সরকারে শপথ নিয়েই ফিলিস্তিনে অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণ এবং সেখানে ইসরায়েলি সার্বভৌম ক্ষমতার অঙ্গীকার করেছেন নেতানিয়াহু। আর এরপরই ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সকল চুক্তি বাতিলের ঘোষণা দিলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।