শনিবার, ১লা আগস্ট, ২০২৬ ইং, দুপুর ২:৫১
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

রাজাপুরে বিষপ্রয়োগে অর্ধশত পাখি হত্যা!

 ডেক্সরিপোর্ট: ঝালকাঠির রাজাপুর এলাকায় বিষ প্রয়োগে কবুতর ও ঘুঘুসহ প্রায় অর্ধশত পাখি হত্যার ঘটনা ঘটেছে। উপজেলার আঙ্গারিয়া গ্রামের সত্য নগর এলাকায় বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে- দুর্বৃত্তরা বিষ প্রয়োগের মাধ্যমে ওই গ্রামের কাইউম হোসেন ও টিপু হাওলাদারের বেশ কয়েকটি পোষা কবুতর ও ঘুঘুসহ প্রায় অর্ধশত পাখি হত্যার করে। স্থানীয়রা জানায়, বিকেলে কুকুরে কবুতর ও পাখি গুলো মুখে করে লোকালয়ে নিয়ে এলে বিষয়টি সকলের নজরে আসে। কুকুরে প্রথমে কয়েকটি কুবতর ও ঘুঘু পাখি নিয়ে এলেও পরবর্তীতে একের পর এক মরা এসব পাখি ও কবুতর জনসম্মূখে নিয়ে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

স্থানীয়দের ধারণা দৃর্বৃত্তরা বিষ দিয়ে এসব পাখি শিকার করেছে অথবা কোন ক্ষেত খামারে বিষপ্রয়োগ করায় তা খেয়ে এসব পাখি ও কবুতর মারা গেছে। এ ঘটনায় ওই এলাকার পোষা কবুতর, হাঁস, মুরগির মালিকরা আতঙ্কে রয়েছে। কুকুরে ৪টি কবুতর ও প্রায় ২০/২৫টি মরা ঘুঘু জনসমূক্ষে নিয়ে এলেও ধারণা করা হচ্ছে এর সংখ্যা অর্ধশত ছাড়াবে।

প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এসব পাখি রক্ষা জরুরি হলেও বিভিন্ন স্থানে উপজেলার বিভিন্ন স্থানে নির্বিচারে এসব পাখি হত্যা হলেও প্রশাসনের কোন মাথা ব্যাথা না থাকায় স্থানীয়রা ক্ষোপ প্রকাশ করেছেন।

স্থানীয়দের দাবি- এসব প্রাকৃতিক সম্পদ রক্ষা করা না গেলে পরিবেশের বিপর্যয় ঘটবে। দ্রুত পাখি হত্যা রোধে কার্যকরী ব্যবস্থা নেয়া উচিত।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ জানান, পাখি হত্যা পরিবেশের জন্য খুবই খারাপ এবং দন্ডনীয় অপরাধ। লোক পাঠিয়ে খোজখবর নিয়ে বিষয়টি দেখা হচ্ছে।

রাজাপুর থানার ওসি মোঃ জাহিদ হোসেন জানান, সব পাখিই পরিবেশের জন্য গুরুত্ব্পূর্ণ। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।