প্রশিক্ষনের শুরুতে প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল ধুমপান বিরোধী ট্রাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ মনোয়ার হেসেন। এছাড়াও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক হরি দাস শিকারী, জেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হাসান ও সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সৈয়দ জলিল উপস্থিত ছিলেন।
সভায় প্রতিটি স্কুল-কলেজ, বাস সহ গুরুত্বপূর্ণ এবং জনবহুল স্থানগুলোতে ধুমপান বিরোধী প্রচার-প্রচারনা বৃদ্ধিতে গুরুত্বারোপ করতে বলা হয়। সেই সাথে ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে সকলকে এক যোগে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক।