মঙ্গলবার, ১৯শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:২৬
শিরোনাম :
নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী

অবশেষে মাস্ক পরলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক  মহামারী করোনা ভাইরাস প্রকোপের মধ্যেও মাস্ক পরায় অনীহা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি গাড়ি ফ্যাক্টরি পরিদর্শনের সময় মাস্ক পরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে গণমাধ্যমের সামনে আসার আগেই আবার সেই মাস্ক খুলে ফেলেছেন তিনি।

এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে ট্রাম্প বলেন, আমি চাই না আমার মাস্ক পরা দেখে গণমাধ্যম কর্মীরা আনন্দিত হোক।

যদিও মিশিগানের অ্যাটর্নি জেনারেল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানিয়েছিলেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন যে তার স্বাস্থ্যবিধি মেনে চলার প্রয়োজন নেই কারণ সে নিয়মিত করোনা পরীক্ষা করান।