মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৩০
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

চট্টগ্রামে আরো ৯০ জনের করোনা শনাক্ত,মৃত ৪

ডেক্সরিপোর্ট  চট্টগ্রামে নতুন করে ৯০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সর্বশেষ ৪৬২টি নমুনা পরীক্ষায় নগর ও জেলা মিলে এসব রোগীর পজিটিভ পাওয়া গেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, চট্টগ্রামের তিনটি ল্যাবে গত চব্বিশ ঘণ্টায় ৪৬২ জনের নমুনা পরীক্ষায় ৯০ জনের সংক্রমণ পাওয়া গেছে।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৬৪ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের সংক্রমণ শনাক্ত হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ১২৯ জনের নমুনা পরীক্ষা করে ৭০ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। নতুন আক্রান্তদের মধ্যে ৭৭ জন চট্টগ্রাম মহানগর এলাকার এবং ১৩ জন জেলার বিভিন্ন এলাকার।

মৃত চারজনের নমুনা করোনা পজেটিভ পাওয়া গেছে। তাদের মধ্যে নগরীর কোতোয়ালী ও বায়েজিদ এলাকার ৫১ ও ৬৫ বছর বয়সী দুই জন মারা যান বৃহস্পতিবার। ফিরিঙ্গি বাজার ও সাগরিকার ৫০ ও ৪৫ বছর বয়সী দুইজনের মৃত্যু হয় বুধবার। মৃত চারজনই পুরুষ।

এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১৩১৮ জন। এর মধ্যে মারা গেছে ৪৯ জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় গেছেন ১৪০ জন।