শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৭
শিরোনাম :
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন

ঈদকে সামনে রেখে বাড়ি ফেরা কেউ মানছে না স্বাস্থ্যবিধি,গ্রামাঞ্চলে বেড়েছে করোনা ঝুঁকি

শামীম আহমেদ  সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন কৌশলে মহাসড়ক ও নৌরুটে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে বরিশালসহ গোটা দক্ষিণের গ্রামাঞ্চলে ফেরা ঘরমুখী মানুষের ঢল নেমেছে। এসব ঘরমুখী মানুষগুলো গ্রামে ফিরে কেউ স্বাস্থ্যবিধি মানছেন না। ফলে ক্রমেই গ্রামগুলোতে করোনার ঝুঁকি বেড়েই চলেছে।

স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়ায় প্রায় প্রতিদিনই গ্রামে বসবাস করা সচেতন মানুষদের সাথে ঘরমুখীদের বাগ্বিতন্ডার খবর লেগেই রয়েছে। ঘরমুখীদের হোম কোয়ারেন্টিনে রাখতে প্রশাসনের পক্ষ থেকে এখনই কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করা না হলে ঈদ উপলক্ষে বরিশালের গ্রামগুলোতে মহামারি আকারে করোনা ভাইরাস ছড়িয়ে পরার আশঙ্কা দেখা দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গত কয়েকদিন থেকে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে বরিশালসহ দক্ষিণবঙ্গের ২১ জেলার ঘরমুখী মানুষের ঢল নেমেছে। সেক্ষেত্রে প্রশাসন যতোই কঠোর হচ্ছে, ঘরমুখী মানুষগুলোও ততোটাই কৌশল অবলম্বন করে নিজ নিজ গন্তব্যে পৌঁছে যাচ্ছেন।

নাম প্রকাশ না করার শর্তে বরিশাল জেলার গৌরনদী উপজেলার বিভিন্ন গ্রামে আসা ঘরমুখী একাধিক ব্যক্তিদের সাথে আলাপকরে জানা গেছে, গণপরিবহন বন্ধ থাকায় তাদের (যাত্রীদের) মোটরসাইকেল ও ইজিবাইকে চড়ে গন্তব্যে পৌঁছাতে হয়েছে। সেক্ষেত্রে তাদের গুনতে হয়েছে কয়েকগুন বাড়তি ভাড়া।

তারা আরও জানান, তাদের মতো হাজার হাজার ঘরমুখী মানুষ মাইক্রোবাস, প্রাইভেটকার, পিকআপ ও এ্যাম্বুলেন্সে ঢাকা থেকে পাটুরিয়া ঘাটে এসে নেমেছে। পরে তারা বিভিন্ন মাধ্যমে পদ্মা পার হয়ে দৌলতদিয়া থেকে ব্যাটারিচালিত ইজিবাইক, মোটরসাইকেল ও থ্রী-হুইলারযোগে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন। তবে বাড়ি ফেরার সময় তারা কেহই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে পারেননি বলেও উল্লেখ করেন।

গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামের জনৈক স্বপন সরদার বলেন, তাদের বাড়ির চারিপাশে গত চারদিনে অসংখ্য মানুষ ঢাকা থেকে এসেছেন। প্রাথমিকভাবে ওইসব ব্যক্তিদের কয়েকদিন হোম কোয়ারেন্টিনে থাকার জন্য অনুরোধ করায় তাদের সাথে তুমুল বাগ্বিতন্ডা হয়েছে। পরবর্তীতে ঢাকা থেকে আসা ওইসব ব্যক্তিরা অবাধে ঘোরাফেরা করায় পুরো এলাকায় করোনা আতঙ্ক বিরাজ করছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান বলেন, খোঁজ নিয়ে গ্রামে ফেরা ব্যক্তিদের কোয়ারেন্টিনে থাকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।