বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:২৯
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

করোনায় আক্রান্তে দ্বিতীয় স্থানে ব্রাজিল, শীর্ষে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক  করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যায় রাশিয়াকে টপকে দ্বিতীয় অবস্থানে পৌঁছে গেছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। আক্রান্তের সংখ্যায় এখনো শীর্ষ অবস্থানেই যুক্তরাষ্ট্র। আর দ্বিতীয় অবস্থান হারিয়ে রাশিয়া নেমে গেছে তৃতীয় অবস্থানে।

এএফপি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২১ হাজার ৪৮ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে ব্রাজিলে ৩ লাখ ৩২ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত। যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ১৬ লাখ। তৃতীয় অবস্থানে থাকা রাশিয়ায় মোট আক্রান্ত ৩ লাখ ২৬ হাজার।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখা ৯৭ হাজার ছাড়িয়ে গেছে। ব্রাজিলে এই সংখ্যাটা ২১ হাজার, আর রাশিয়ায় মৃতের সংখ্যা ৩ হাজার।

এদিকে গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে কোভিড-১৯ এ মৃত্যুর সংখ্যাও বেড়েছে। নতুন মৃত্যু ১,০০১ জন। এই নিয়ে চার দিনের মধ্যে তিন দিনই এক হাজারের বেশি মৃত্যু দেখল লাতিন আমেরিকার দেশটি।

বিশেষজ্ঞরা মনে করেন, ব্রাজিলে করোনাভাইরাস সংক্রমণের চিত্র আরও ভয়াবহ। টেস্টের সংখ্যা বাড়ানো হলে দেশটিতে মোট আক্রান্ত বর্তমান সংখ্যা থেকে ১৫ গুণ বা এর বেশি বাড়তে পারে।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, দক্ষিণ আমেরিকা এখন করোনাভাইরাস মহামারির ‘নতুন এপিসেন্টারে’ পরিণত হয়েছে।

ডব্লিউএইচও জরুরি পরিস্থিতি বিষয়ক পরিচালক মাইক রায়ান বলেন, এই অঞ্চলের অধিকাংশ দেশ নিয়েই উদ্বেগ রয়েছে। তবে এই মুহূর্তে ব্রাজিলই সবচেয়ে বেশি আক্রান্ত।